শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
এক অঙ্কে নামল করোনায় মৃত্যু

এক অঙ্কে নামল করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৬৪৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন।

আজ শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।  গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৩০২টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৯ লাখ ১৪ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৭৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।  ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৪ জন। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ৩ ও রংপুরে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com