শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সাম্প্রতিক হামলার প্রতিবাদে শাহবাগে অবরোধ

সাম্প্রতিক হামলার প্রতিবাদে শাহবাগে অবরোধ

ওমর ফারুক: দেশের বিভিন্ন স্থানে মন্দির, মণ্ডপ এবং সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে। গতকাল একটি গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।

আজ সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলা মোটর ও টিএসসি অভিমুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হন জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে। কিছুক্ষণ পরে আরো কিছু শিক্ষার্থী টিএসসি এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে আসেন। বিশেষ করে জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা বেশি রয়েছে ওই অবরোধে। এ সময় তারা ‘সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে’, ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই’- এসব স্লোগান দিচ্ছিলেন।

অবরোধ থেকে তারা সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা সংখ্যালঘুদের নিয়ে আলাদা মন্ত্রণালয় করারও দাবি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com