শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত দেড় বছরে সর্বনিম্ন

করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত দেড় বছরে সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০১ জনে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৩ জনের। যা গত দেড় বছরের মধ্যে সবচেয়ে কম। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনে।

এর আগে গত বছরের ১৪ এপ্রিল এর চেয়ে কম শনাক্ত ছিল। সেদিন ২০৯ জনের দেহে করোনা শনাক্তের তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৮ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ। সুস্থ হয়েছেন আরও ৫৩৪ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন।

এর আগে গতকাল বুধবার (২০ অক্টোবর) সারা দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যায় ৬ জন। করোনা শনাক্ত হয় ৩৬৮ জনের দেহে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com