শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৮৯

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৮৯

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৮ জনে।

একই সময়ে নতুন করে ২৮৯ জনসহ এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৯৮১ জনে।

সোমবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে পঞ্চাশোর্ধ দুইজন এবং ষাটোর্ধ তিনজন রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগে ২, চট্টগ্রাম ২ এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন।

বিজ্ঞপ্তি অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে মোট ২০ হাজার ৮৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে নমুনা পরীক্ষা করা হয় ২০ হাজার ৭৭৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা করা হলো।

এ দিকে, একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪১৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩১ হাজার ৭৪০ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল দেশে একদিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা দেশে একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ২১৩ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com