শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
১ জনে নামল করোনায় মৃত্যু

১ জনে নামল করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৩৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৯০৭ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২৩১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৫ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৫৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫০ লাখ ৯১ হাজার ৫০৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ২২ কোটি ৮৩ লাখ ২০ হাজার ১৪৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯০৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com