শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বুলগেরিয়ায় বাসে আগুন লেগে ৪৫ জনের মৃত্যু

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে ৪৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বুলগেরিয়ায় পর্যটকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে গিয়ে আন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অগ্নি নিরাপত্তা দফতরের প্রধান নিকোলাই নিকোলভ দেশটির বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন, বাসে আগুন লেগে নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ছাড়া আগুনে দগ্ধ আরও ৭ যাত্রীকে দ্রুত উদ্ধার করে রাজধানী সোফিয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বাসে আগুন ধরে যাওয়ার পর এটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায় অথবা কোনো কিছুর সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।

নিকোলাই নিকোলভ জানান, দুর্ঘটনার পর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রয়টার্স বলছে, দুর্ঘটনাকবলিত এই বাসটির নাম্বার প্লেট আরেক বলকান দেশ উত্তর মেসিডোনিয়ার।

অন্যদিকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত উত্তর মেসিডোনিয়ার দূতাবাসের এক কর্মকর্তা বিটিভিকে জানিয়েছেন, বাসে আগুন লেগে নিহতদের বেশিরভাগই বলকান এই রাষ্ট্রটির।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com