শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
‘হাফ পাস’র প্রজ্ঞাপন চেয়ে সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

‘হাফ পাস’র প্রজ্ঞাপন চেয়ে সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: বাসে অর্ধেক ভাড়া (হাফ পাস) দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। আজ মঙ্গলবারও রাজধানীর বকশিবাজার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা গণপরিবহনে হাফ পাসের জন্য প্রজ্ঞাপনের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন।

সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক ইসমাইল বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের জন্য প্রজ্ঞাপন দিতে হবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেতে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

দীপু নামে আরেক শিক্ষার্থী বলেন, ছাত্র এবং শ্রমিকরা প্রতিদিন ঝগড়া করছে। হাফ ভাড়া নিয়ে এসব ঝগড়া চাই না। এরকম ঝগড়া করে চলতে চাই না। সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে দাবি বাস্তবায়ন করুন।

এর আগে গতকাল সোমবার মোহাম্মদপুর সরকারি কলেজের দুই শিক্ষার্থীকে বাসে উঠতে না দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে সকাল ১০টায় মোহাম্মদপুরের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com