শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিশ্বে একদিনে প্রায় ৬ হাজার মানুষের প্রাণহানি

বিশ্বে একদিনে প্রায় ৬ হাজার মানুষের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৯৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন চার লাখ ৬৮ হাজার ৯১৮ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৩৭ হাজার ২৮ জন।

বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ লাখ ৮২ হাজার ৪২৯ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৫ কোটি ৮৯ লাখ ৯৮ হাজার ৩২৪ জন। সুস্থ হয়েছেন ২৩ কোটি ৪২ লাখ ৯৯ হাজার ১০১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন চার কোটি ৮৮ লাখ ৩৫ হাজার ২১৬ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৯৬ হাজার ২১৭ জন।

ভারতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ৪৭৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৬৬ হাজার ১৪৭ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন তিন কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৭৪৯ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১৩ হাজার ২৪০ জনের। মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ২০ লাখ ৩৮ হাজার ৭৩১ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই কোটি ১২ লাখ ৪৭ হাজার ৯৮২ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com