শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
৮ বিভাগে ক্যানসার, কিডনি ও হৃদরোগ ইউনিটের উদ্বোধন

৮ বিভাগে ক্যানসার, কিডনি ও হৃদরোগ ইউনিটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: আটটি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসা কেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী।

এ সময় বিভাগীয় মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ক্যানসার ইউনিট স্থাপনের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, দ্রুত ও মান সম্পন্ন কাজ যেন হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে অন্যান্য জটিল রোগসহ ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে হৃদরোগ, কিডনি, ক্যানসার রোগের সেবা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি বলেন, আমরা চাচ্ছি যে শুধু রাজধানীমুখী না, এর সেবাটা একেবারে তৃণমূল মানুষ যেন পায় সেজন্য প্রত্যেকটা বিভাগেই আমরা এটা প্রতিষ্ঠা করতে চাই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com