শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভাষা সৈনিক খান জিয়াউল হক মারা গেছেন

ভাষা সৈনিক খান জিয়াউল হক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: সমাজসেবক মাগুরা এজি একাডেমির সাবেক প্রধান শিক্ষক ভাষা সৈনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ খান জিয়াউল হক (৯৫) (কাঠু স্যার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭.১০ মিনিটে শহরের জামে মসজিদ রোড (জুতাপট্টি) এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই ভাষা সৈনিকের কর্মময় জীবনে তিনি মাগুরা এজি একাডেমির প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি মাগুরা আর্দশ কলেজ, মাগুরা সরকারি মহিলা কলেজ, সরকারি ৩ নম্বর প্রাথমকি বিদ্যালয়, আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ, শিশু একাডেমি, সৈয়দ আতর আলী স্মৃতি পাঠাগার, মাগুরা টাউন হল ক্লাব প্রতিষ্ঠা করেন। তিনি সাংস্কৃতিক জগতে নাটক, কবিতা, আবৃত্তি, সংগীতে অবদান রেখেছিলেন।

শেষ জীবনে তিনি পাঁচ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ভাষা সৈনিক জিয়াউল হকের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট শ্রী বীরেন শিকদার এমপি। মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ম ফ আব্দুল ফাত্তা, উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান প্রমুখ।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের নামাজের যানাজা শনিবার বাদ জোহর দুপুর ২টায় শহরের নোমানী ময়দান মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com