বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অডিট ম্যানেজে বসরতউল্লাহর ‘ভারী খাম’: চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির বিস্ফোরণ বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ : স্বামী পলাতক জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: তথ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তেলের জন্য হাহাকার: নরসিংদীতে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ‘গুজব’

অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ‘গুজব’

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবারও বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ‘অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার গুজব’ বিষয়ে শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শিক্ষামন্ত্রীর দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে, যা একটি ‘গুজব’। শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত কোনো ধরনের বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি।

দফতর থেকে আরও বলা হয়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবারও বৈঠক করা হবে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

এই সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে এবং অগাম তথ্য প্রদান থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com