শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
প্রস্তাবিত নামের পুরো তালিকা প্রকাশ করবে সার্চ কমিটি: টিআইবি

প্রস্তাবিত নামের পুরো তালিকা প্রকাশ করবে সার্চ কমিটি: টিআইবি

নিজস্ব প্রতিবেদক: নতুন নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব পালনে সার্চ কমিটি প্রস্তাবিত নামের পুরো তালিকা প্রকাশ করবে বলে আশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শনিবার অনুসন্ধান কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি হওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই আশাবাদ ব্যক্ত করেছে।

টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও দক্ষ নির্বাচন কমিশন গঠনের পেছনে যে সাংবিধানিক চেতনা অন্তর্নিহিত এবং একে নিয়ে জনগণের যে প্রত্যাশা, তা পূরণে কোনোরকম ব্যত্যয় হওয়ার সুযোগ নেই।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কমিটির সদস্যদের প্রতি শ্রদ্ধাভরে আমরা আবেদন করছি যে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনার পদে নিয়োগের জন্য তালিকা প্রণয়নের ক্ষেত্রে তারা যেন এমন ব্যক্তিদের নাম বিবেচনায় নেন, যারা তাদের ব্যক্তি ও পেশাগত জীবনে সততা, দলনিরপেক্ষতা, ন্যায়পরায়নতা, বস্তুনিষ্ঠতা, সৎসাহস ও গ্রহণযোগ্যতার জন্য সুপরিচিত। একইসঙ্গে, মনোনীত ব্যক্তিদের যেন কোনোভাবেই নৈতিক স্খলন, দুর্নীতি ও ঋণখেলাপির মতো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে, তা নিশ্চিত করা অপরিহার্য।

এছাড়া, প্রস্তাবিত নামের পুরো তালিকা জনগণের জ্ঞাতার্থে প্রকাশ করার বিষয়টিও অনুসন্ধান কমিটি নিশ্চিত করবে বলে টিআইবি আশা প্রকাশ করেছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অনুসন্ধান কমিটির কাজ সম্পর্কে আইনে বলা হয়েছে, এই কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে। সেটা যেন নিশ্চিত করা হয়, টিআইবি তার ওপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই, দেশের সর্বোচ্চ দায়িত্বশীল বিভিন্ন পদে আসীন চার জন এবং দুজন বিশিষ্ট নাগরিকের সমন্বয়ে গঠিত এই কমিটি তাদের পদ ও অবস্থানের সম্মান রক্ষা করেই তাদের ওপর অর্পিত গুরুদায়িত্ব পালন করবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com