শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চাঁদ দেখা গেছে, কাল থেকে পবিত্র রোজা শুরু

চাঁদ দেখা গেছে, কাল থেকে পবিত্র রোজা শুরু

এলাহী মাসুদ: দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে রোজা শুরু হচ্ছে। আজ শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি।

এর আগে শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।

শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ শুরু হবে। রোজা রাখতে শেষরাতে সাহরি খাবেন মুসলমানরা। ঢাকায় প্রথম দিন সাহরির শেষ সময় রাত ৪টা ২৭ মিনিট। রবিবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ১৯ মিনিট।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, মিসর ও অস্ট্রেলিয়ায় গতকাল শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশগুলোতে আজ (২ এপ্রিল) থেকে রমজান মাস শুরু হয়েছে। সাধারণত বাংলাদেশে সৌদি আরবের এক দিন পর রোজা শুরু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com