শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
লন্ডনে বাংলাদেশি তরুণী খুনে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

লন্ডনে বাংলাদেশি তরুণী খুনে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক নিউজ: যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষিকা সাবিনা নেসা (২৮) খুনের ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত। রায়ে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিকে কমপক্ষে ৩৬ বছরের সাজা ভোগ করতে হবে। আজ শুক্রবার লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত (ওল্ড বেইলি) এই রায় ঘোষণা করেন। খবর বিবিসির

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কোচি সেলামাজ (৩৬)। গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে সাবিনা নেসাকে হত্যা করেন তিনি। নিহত সাবিনা নেসা দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে।

গত বছরের ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সাবিনা নেসা গ্রিনউইচের বাসা থেকে বের হয়েছিলেন। পাঁচ মিনিট দূরত্বের পেগলার স্কয়ারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন তিনি। পরদিন কাছের কিডব্রুক এলাকার একটি পার্কের ভেতরে তাঁর লাশ পাওয়া যায়।

ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অজ্ঞান হওয়ার আগপর্যন্ত সাবিনা নেসার মাথায় আঘাত করছেন কোচি সেলামাজ। নেসা অজ্ঞান হয়ে গেলে তাঁকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টাও করেন। এরপর সাবিনা নেসাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি।

কোচি সেলামাজ পূর্ব সাসেক্সের ইস্টবোর্নের একটি গ্যারেজে কাজ করতেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর তিনি লন্ডনে যান। তিনি আদালতের কাছে স্বীকার করেন, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তাঁর মনে নারীদের প্রতি আক্রোশ তৈরি হয়।

সাবিনা নেসা হত্যাকাণ্ডের কয়েক দিনের মধ্যেই কোচি সেলামাজকে গ্রেপ্তার করা হয়। গত ফেব্রুয়ারিতে তাঁকে দোষী সাব্যস্ত করেন আদালত। আজ রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত হতে অস্বীকৃতি জানান তিনি। তাঁর অনুপস্থিতেই আদালত এই রায় ঘোষণা করেন।

বিচারক সুইনি ‘বর্বর’ এই হামলাকে যৌন উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন। বিচারক বলেন, সাবিনা নেসা ‘সম্পূর্ণ নিরাপরাধ একজন মানুষ। তিনি একটি ভয়ংকর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার জন্য সম্পূর্ণভাবে আসামি দায়ী’।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com