শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
থানা নাকি খেলার মাঠ, আলোচনায় সিদ্ধান্ত

থানা নাকি খেলার মাঠ, আলোচনায় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণ হবে কি না সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সময় আমরা যেখানে খেলাধুলা করতাম এ প্রজন্মের জন্য সেই অবস্থাটা এখন আর নেই। পরবর্তী প্রজন্মের জন্য আমরা অনেক কষ্ট বোধ করি। এর মূল কারণ আমাদের নগরায়ন। কলাবাগান প্রসঙ্গ যখন আসে, আমরা যেটাই বলি, গুরুত্বের দিক দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটা বড় দায়িত্ব রয়েছে। আমরা যদি আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হই তবে সবকিছু মুখ থুবড়ে পড়বে। কলাবাগান থানা ভবন দীর্ঘদিনের একটি চেষ্টা। এখন ভাড়া ভবনে থানা পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, জায়গাটি খাসজমি হিসেবে চিহ্নিত করে কলাবাগান থানাকে বরাদ্দ দেওয়া হয়। তবে আমরা মনে করি খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করবে এটাই স্বাভাবিক। খেলার জন্য মাঠ যেন থাকে সেজন্য আমরা মনে করি খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। মেয়রকে বলেছি, সবাইকে বলেছি বিকল্প একটা খোঁজার জন্য। এটা আমরা পরবর্তীতে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।

মা-ছেলেকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে সন্ধ্যার পরে অনেকেই এ বিষয়ে ফোন করেছিল। আমি ঘটনার যতটুকু জেনেছি এটুকু হচ্ছে, তারা লাইভ ভিডিওতে এসে অনেক কিছু প্রচার করছিল। সেগুলো নাকি কিছুটা অসঙ্গতিপূর্ণ। সে কারণে বারবার নিবৃত করার পরও আইনশৃঙ্খলা বাহিনী যখন থামাতে পারেনি, তখন তাদের জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com