শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ঈদ যাত্রায় শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ

ঈদ যাত্রায় শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ

নিজস্ব প্রতিবেদক: ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশপথ হিসেবে খ্যাত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে থাকে।

এদিকে ঈদের আগে আজকে শেষ কর্মদিবস। এ কারণে দুর্ভোগ এড়াতে অনেকে আগেভাগেই নাড়ির টানে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে যাত্রা শুরু করেছেন।

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া লঞ্চ ও স্পিডবোটেও যাত্রীদের ভিড় দেখা গেছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামান জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে নয়টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকে ফেরিতে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় দুই শতাধিক যানবাহন। তবে ফেরির তুলনায় লঞ্চে ও স্পিডবোটে যাত্রীরা পারাপার হচ্ছেন বেশি।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান জানান, এই নৌপথে ১৫৩টি স্পিডবোট ও ৮৩টি লঞ্চ চলাচল করছে। ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশি সংখ্যক যাত্রী পার হচ্ছেন। স্পিডবোট চলাচল করছে সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এবং লঞ্চ চলাচল করবে রাত ১০টা পর্যন্ত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com