শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শহীদ মিনারে মুহিতের মরদেহ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

শহীদ মিনারে মুহিতের মরদেহ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম নামাজে জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে সাবেক এই অর্থমন্ত্রীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে শনিবার (৩০ এপ্রিল) বেলা ১টা ৫ মিনিটে গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, বেলা ১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ গুলশান থেকে সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। তার মরদেহ সংসদে নেওয়ার সিদ্ধান্তটি পরিবর্তন করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আবদুল মুহিতের মরদেহ সড়ক পথে সিলেট নেওয়া হবে। রোববার সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গত বছর করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি ছিলেন আব্দুল মুহিত। এরপর করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেন। করোনাক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা ক্রমশই দুর্বল হয়ে পড়ে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com