শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মক্কা-মদিনায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

মক্কা-মদিনায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সর্বস্তরের মানুষ আজ (২ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। মক্কা-মদিনায় সকাল থেকেই বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

মহামারি করোনার কারণে গত দু বছর ঈদে তেমন একটা আমেজ না থাকলেও এবার সবকিছুই অনেকটা আগের গতিতে ফিরে এসেছে। সৌদি আরবেও আগের মতোই ঈদের নামাজে মুসল্লিদের ঢল চোখে পড়েছে।

মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদ আল হারামে ঈদের নামাজের ইমামতি করেন ইমাম শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। অপরদিকে মসজিদে নববীতে ঈদের নামাজ আদায় করেছেন দেশটির ক্রাউন প্রিন্স ও মদিনার গভর্নর মোহাম্মদ বিন সালমান এবং মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল।

গত শনিবার (৩০ এপ্রিল) দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার সৌদিতে ৩০ রোজা পূর্ণ হওয়ার পর ঈদ পালন করছেন সেখানকার মানুষ। অপরদিকে গতকাল (১ মে) চাঁদের দেখা মেলে এবং আজ (২ মে) সেখানে ঈদের আমেজ শুরু হয়েছে।

সৌদির সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ উদযাপন করে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো।

তবে এবার সৌদির আগেই ঈদের দিনক্ষণ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর। এই দুটি দেশেও সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এশিয়ার মধ্যে সবার আগে ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে সিঙ্গাপুর। ইউরোপের দেশ ফ্রান্সেও ঈদুল ফিতর সোমবার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com