শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী রেলসেবা

চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী রেলসেবা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ মে থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে পুনরায় যাত্রীবাহী রেল চলাচল শুরু হতে যাচ্ছে। এ ছাড়া যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস আগামী ১ জুন থেকে চলাচল শুরু করবে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

হাইকমিশনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস ২৯ মে থেকে পুনরায় চালু হবে।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে যাত্রা শুরু করবে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে তার যাত্রা শুরু করবে।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নিউ জলপাইগুড়ি-ঢাকার মধ্যে মিতালি এক্সপ্রেস ১ জুন থেকে ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রীদের ভার্চুয়াল লঞ্চের পর নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com