শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
টেক্সাসে লরি থেকে ৪২ অভিবাসীর মরদেহ উদ্ধার

টেক্সাসে লরি থেকে ৪২ অভিবাসীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্তনিও এলাকা থেকে ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা অভিবাসী ছিলেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী লরি থেকে ১৬ জনকে মুমুর্ষূ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি। তাৎক্ষণিক বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

কেএসএটি টিভি চ্যানেলের মতে, লরিটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেলপথের পাশে পড়ে ছিল।

 

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেছেন, দূতাবাস যাওয়ার পথে লরিটি পাওয়া গেছে। নিহতদের জাতীয়তা এখনো জানা যায়নি।

 

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, সান আন্তোনিও পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল তদন্ত করছেন। লরিটির চালককে পাওয়া যায়নি।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ঠিক কতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কোনো বিবৃতি দেয়নি।

 

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ হিসেবে এ ঘটনাকে তিনি বর্ণনা করেছেন।

 

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে টেক্সাসে ২৫০ কিলোমিটার জুড়ে সান আন্তোনিও শহর অবস্থিত। এ গ্রীষ্মে সেখানে সোমবার (২৭ জুন) তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com