শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কেরালায় নারীর পোশাক নিয়ে মন্তব্য করে বিচারক বদলি, মামলা হাইকোর্টে

কেরালায় নারীর পোশাক নিয়ে মন্তব্য করে বিচারক বদলি, মামলা হাইকোর্টে

অনলাইন ডেস্ক: ভারতে যৌন নির্যাতনের এক মামলায় নির্যাতিতার পোশাক নিয়ে মন্তব্য করায় দায়রা আদালত থেকে শ্রম আদালতের প্রিজাইডিং অফিসার করে বদলি করা হয়েছিল বিচারককে। এবার সেই বিচারক দ্বারস্থ হলেন কেরালা হাইকোর্টে। বিচারক কৃষ্ণকুমারের দাবি, নিয়ম মেনে তার বদলি হয়নি।

কিছু দিন আগে চন্দ্রণ নামে একজন লেখক এবং সমাজকর্মীর বিরুদ্ধে যৌন নির্যাতনের দু’টি মামলার শুনানি করেন কেরালার কোঝিকোড়ের আদালতের বিচারক কৃষ্ণকুমার।

সেখানে অভিযুক্তকে জামিন দেওয়ার পাশাপাশি তার একটি মন্তব্য বিতর্কের জন্ম দেয়। যৌন নির্যাতনের মামলায় অভিযোগকারী নারীর পোশাককে দায়ী করেন বিচারক।

তার পর্যবেক্ষণ ছিল, অভিযুক্ত একজন সমাজসেবী এবং জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করেন। তিনি কোনো তফসিলি নারীকে খারাপভাবে স্পর্শ করবেন, এটা বিশ্বাস করা যায় না।

এর পর ওই একই অভিযুক্তের বিরুদ্ধে অন্য একটি যৌন হেনস্থা মামলায় তার অন্য একটি পর্যবেক্ষণ নিয়ে শুরু হয় বিতর্ক। গত ১২ আগস্টের পর ওই শুনানিতে তিনি বলেন, অভিযোগকারী নারী নিজেই যৌন উত্তেজক পোশাক পরেছিলেন এবং এটা বিশ্বাস করা অসম্ভব যে, ৭৪ বছর বয়সী বৃদ্ধ, যিনি শারীরিকভাবে অক্ষমও বটে, তিনি এ রকম কোনো কাজ করতে পারেন।

বিচারক কৃষ্ণকুমারের এই মন্তব্যের পর তাকে বদলি করে দেওয়া হয়। এবার হাই কোর্টে তার দাবি, বেআইনিভাবে তাকে বদলি করা হয়েছে। আবেদনে তিনি জানিয়েছেন, তিনি ডেপুটেশন পোস্টে রয়েছেন। তাই তাকে বদলি করতে হলে তারও সম্মতি নিতে হতো। কিন্তু তার বদলির সময় এমন কোনো কিছুই হয়নি।
সূত্র: আনন্দবাজার

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com