শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
নির্বাচনে কারচুপির অভিযোগে সু চির তিন বছরের জেল

নির্বাচনে কারচুপির অভিযোগে সু চির তিন বছরের জেল

অনলাইন ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত।  একই মামলার সু চির দলের অন্য দুই সদস্যকেও তিন বছর করে সাজা দেওয়া হয়েছে।  নির্বাচনে কারচুপির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় শুক্রবার (১ সেপ্টেম্বর) তাদের এ সাজা দেয়া হয়েছে।

 

২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চিকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা নেয় সামরিক বাহিনী।

এরপরেই তাকে গৃহবন্দি করে জান্তা সরকার। পরে তাকে কারাগারে পাঠানো হয়।  ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সু চির বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা করেছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে বেশ কয়েক মামলায় ১৭ বছরের কারাদণ্ডের সাজাও হয়েছে তার বিরুদ্ধে।

২০২৩ সালে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এর আগেই সু চির কারাদণ্ড তার দলকে বিপন্ন করে তুলবে।  ২০২০ সালের নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয়ী হয় সু চির দল এনএলডি। তবে জান্তা সরকারের দাবি, নির্বাচনে এনএলডি জালিয়াতির আশ্রয় নিয়েছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com