শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৪১

গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৪১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের মোরবি জেলায় শতাব্দীপ্রাচীন একটি ঝুলন্ত সেতু ভেঙে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪১-এ দাঁড়িয়েছে। ১৭৭ জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ে। নৌকা নিয়ে উদ্ধারকাজ এখনো চলছে।

গণমাধ্যমের খবরে বলা হয়, মোরবি জেলার মাচ্চু নদীর ওপর ঝুলন্ত সেতু হঠাৎ ভেঙে পড়ে। ঘটনাস্থলে গিয়ে বিপর্যয় মোকাবেলা বাহিনী ও পুলিশ উদ্ধারকাজ শুরু করে। কিন্তু আলোকস্বল্পতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। হতাহতদের বেশির ভাগই পর্যটক।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, সরকারি টেন্ডারের মাধ্যমে ১৫ বছরের জন্য সেতুটি রক্ষণাবেক্ষণের কাজ পেয়েছিল ওরেভা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। রক্ষণাবেক্ষণের জন্য সাত মাস ধরে বন্ধ ছিল সেতুটি। গত ২৬ অক্টোবর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি। এরপর গতকাল এই বিপর্যয় ঘটল। ফিটনেস সনদ ছাড়াই সেতুটি পুনরায় চালু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত শনিবার এক ভিডিওতে শতাধিক মানুষকে ওই সেতুতে লাফালাফি করতে দেখা যায়। সে সময় সেতুটি বেশ বিপজ্জনকভাবে দুলছিল। এরপর গতকাল এটি ভেঙে পড়ে।

গুজরাট রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি অর্থ সহায়তা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com