শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
প্রবল শৈত্যপ্রবাহ: ভারতের উত্তরপ্রদেশে স্ট্রোক-হৃদরোগে ৯৮ জনের মৃত্যু

প্রবল শৈত্যপ্রবাহ: ভারতের উত্তরপ্রদেশে স্ট্রোক-হৃদরোগে ৯৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলে ব্যাপক শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। প্রবল শীতের কারণে দেশটির এই অঞ্চলের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের কানপুর জেলায় গত ৫ দিনে স্ট্রোক-হৃদরোগে ৯৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘণ্টায়।

 

এছাড়া গত বুধবার থেকে সোমবার পর্যন্ত গত ৫ দিনে হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালের জরুরি সেবা বিভাগে ভর্তি হয়েছেন আরও ৭২৩ জন রোগী।

 

 

 

কানপুরের প্রধান দুই কার্ডিয়াক হাসপাতাল এল.পি.এস ইনস্টিটিউট অব কার্ডিওলজি ও লক্ষ্মীপত সিংহানিয়া ইনস্টিটিউট অব কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারির বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সম্প্রচার সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি।

 

হাসপাতাল দু’টির চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে ৪৪ জন হাসপাতালে আসার পর মারা গেছেন। বাকি ৫৪ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই।

 

 

 

হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসক বিনয় কৃষ্ণ বলেছেন, ব্যাপক গরম ও চরম শীত— উভয় ধরনের আবহাওয়াই হৃদরোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। যাদের হৃদরোগ আছে— তাদের এই ঠান্ডা থেকে সুরক্ষিত থাকার পরামর্শও দিয়েছেন তিনি।

 

উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের কিং জর্জেস মেডিকেল ইউনিভাটির এই ফ্যাকাল্টি সদস্য ইন্ডিয়া টিভিকে আরও বলেন, ‘শীতের কারণে যে কেবল বয়স্ক লোকজনই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের (হার্ট অ্যাটাক) শিকার হচ্ছেন— এমন নয়; অনেক কমবয়সী রোগীও এই শারীরিক সমস্যার শিকার হচ্ছেন। এমনকি তাদের মধ্যে কিশোর-কিশোরীরাও আছে। গত কয়েকদিনে এমন বেশ কিছু রোগী দেখেছি আমরা।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com