শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হঠাৎ ইউক্রেনে পুতিন

হঠাৎ ইউক্রেনে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন থেকে দখল করে নেওয়া অন্যতম শহর মারিউপোল সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছরের মে মাসে দোনেৎস্ক অঞ্চলের অন্যতম এই শহর দখল করে রুশ বাহিনী। শহরের বিভিন্ন স্থানে গাড়ি চালিয়ে ঘুরেছেন পুতিন।

 

হেলিকপ্টারে করে মারিউপোল যান পুতিন। রোববার ক্রেমলিনের বরাত দিয়ে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

 

খবরে বলা হয়েছে, পুতিন একটি গাড়ি চালিয়ে শহরের বেশ কয়েকটি জেলা ঘুরেছেন। বিভিন্ন স্থানে থেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন।

 

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নেভস্কি মাইক্রো-ডিস্ট্রিক্টে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন পুতিন। সেখানে একটি পরিবারের আমন্ত্রণে তাদের বাড়িতে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

 

তাস জানিয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের শীর্ষ কমান্ডের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট পুতিন। চিফ অফ দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ ইউক্রেনে মস্কোর আক্রমণের দায়িত্বে রয়েছেন।

 

মারিউপোল যাওয়ার আগে দখলকৃত ক্রিমিয়া সফর করেন রুশ প্রেসিডেন্ট।  রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেয়। শনিবার ছিল ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত করার ৯ বছর। এদিন পুতিন ক্রিমিয়া উপদ্বীপে উপস্থিত হন। তবে এই দুই স্থানে সফর করার আগে কিছু জানায়নি ক্রেমলিন।

 

ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগ করা সেভাস্তপোল গভর্নর পুতিনকে অভিবাদন জানান। রাশিয়ার কর্মকর্তারা পুতিনের এ সফরকে ‘আকর্ষিক সফর’ বলে উল্লেখ করেন। পুতিনকে সেভাস্তপোলের একটি নতুন শিশু সেন্টার ও আর্ট স্কুলে দেখা যায়।

 

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে সেভাস্তপোলের গভর্নর রেজভোঝায়েভ বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ জানেন, কীভাবে সারপ্রাইজ দিতে হয়।’

 

গত শুক্রবার পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আইসিসি। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। এক বিবৃতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানিয়েছে আইসিসি। তবে একে ভিত্তিহীন বলেছে রাশিয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com