শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৪

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্কঃ  লাতিন আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। বিবিসির খবরে বলা হয়েছে, বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতের আঁধারে ভ্রমণের সময় সেটি একপর্যায়ে ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে বাসটি হুয়ানকাভেলিকা এলাকায় দুর্গম পাহাড়ি ভূখণ্ডে আছড়ে পড়ার সময় বেশ কয়েকবার উল্টে যায়।এদিকে আনকো জেলার মেয়র ম্যানুয়েল জেভালোস পাচেকো নিউজ আউটলেট আরপিপিকে বলেছেন যে, বাসটি কমপক্ষে ১৫০ মিটার (৪৯২ ফুট) নিচে পড়েছিল।আয়াকুচোর আঞ্চলিক সরকার জানিয়েছে যে, তারা হুয়ান্টা সাপোর্ট হাসপাতালে ১১ জন আহত যাত্রীর চিকিৎসা করেছে। লা রিপাবলিকা পত্রিকা অনুমান করেছে যে, ৩৬ জনের মতো আহত হতে পারে।পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।  সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে আন্দিয়ান এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩৩০০ জনেরও বেশি লোক মারা গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com