সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

মিরপুরের যে ছবি দেখে আঁতকে উঠেছে মানুষ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ বৃষ্টির পানিতে মিরপুর এলাকা যখন হাবুডুবু খাচ্ছিল তখন হাটুপানিতে ছোট্ট একটি পা দেখা যাচ্ছিল। হাটুপানিতে তখন ছোট্ট একটি পা দেখা যাচ্ছিল। এসময় কালো প্যান্ট পড়ে খালি গায়ে এসে এক ব্যক্তি তার পা ধরে টেনে তুললেন। ডান পা ধরে টেনে তুলতেই দেখা গেল আনুমানিক ৬/৭ মাসের একটি শিশু। পড়নে নীল হাফপ্যান্ট ও সাদা স্যান্ডুগেজি। শিশুটির হাতের দিকে তাকালে মনে হবে মুষ্টিবদ্ধ করে রেখেছে।বৃহস্পতিবার রাতেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় পা টেনে তোলা নিষ্পাপ শিশুটির ছবি। যা দেখে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। আঁতকে উঠেন অনেকেই। কেউ সমালোচনা করছেন রাজধানীর দুই মেয়রের, আবার কেউ দোষ দিচ্ছেন নিয়তির। কেউ কেউ বলছেন এটা কোন দুর্ঘটনা না, এটা স্রেফ হত্যাকাণ্ড।স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলেটির নাম হোসাইন হতে পারে। তার আনুমানিক বয়স ০৭ মাস। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শিশুটির পা ধরে টেনে তুলে এক নারীর হাতে তাকে তুলে দিয়েছেন ওই ব্যক্তি। হাতে নিয়েই শিশুটিকে নিয়ে কান্নাকাটি আর ছুটোছুটি করছেন ওই নারী।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়। মিরপুরের শিয়ালবাড়ির পাশে হাজী রোডের কর্মাস কলেজ সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। আর এতে বিদ্যুতায়িত হয়ে চার জন নিহত হন। নিহতরা হলেন- মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (০৭)। তাদের উদ্ধার করতে গিয়ে নিহত হয়েছেন অনিক (২০) নামে আরেকজন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com