শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভেনিসে বাস খাদে পড়ে ২১ জন নিহত

ভেনিসে বাস খাদে পড়ে ২১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির ভেনিসে একটি সেতু থেকে পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছে। বাসটি পড়ে যাওয়ার পর এতে আগুন ধরে যায়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় এই দুর্ঘটনা ঘটে।ভেনিস অঞ্চলের গভর্ণর লুকা জাইয়া বলেছেন, এই দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত আরো ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে ইতালিয়ান ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।একজন নগর কর্মকর্তা জানান, আহতদের মধ্যে ইউক্রেন, ক্রোয়েশিয়া, জার্মানী ও ফ্রান্সের নাগরিক রয়েছে। নিহতদের শনাক্তের কাজ চলছে।ভেনিস শহরের মেয়র লুইজি ব্রুনেরো স্থানীয় গণমাধ্যমকে নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, বাসটি উড়াল সেতু থেকে মেস্ত্রে রেললাইনের কাছে ছিটকে পড়ে। উড়াল সেতুটি মূল ভূখ-ের সঙ্গে ভেনিসকে সংযুক্ত করেছে।তিনি বলেছেন, ‘এটি একটি ভয়াবহ দৃশ্য, আমি বাকরুদ্ধ।’ এই ঘটনায় শহরে শোক ঘোষণা করেছেন তিনি।স্কাই ইতালিয়া জানিয়েছে, বাসটি খাদে পড়ার পর আগুন ধরে যায়। এখন পর্যন্ত ২১টি মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি ‘গভীর শোক ও দুঃখ’ প্রকাশ করেছেন।দেশটির পরিবহণ মন্ত্রী মাত্তিও সালভিনি বলেছেন, চালকের আকস্মিক অসুস্থতা দুর্ঘটনার কারণ হতে পারে।-বাসস

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com