সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

সাতক্ষীরা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা বুধবার সকাল ১১ টায় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ।পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষনিক সমাধান করেন।পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা,মেসে উন্নত খাবার পরিবেশন,ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা,ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা,স্বাস্থ্য সচেতনতা,ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা,ডেঙ্গু সম্পর্কে সতর্ক থাকা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভায় সেপ্টেম্বর মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার-ফোর্সের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন।সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন-শ্রেষ্ঠ চৌকস অফিসার সার্কেল মোঃআমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল),সাতক্ষীরা। শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জ মোঃমোস্তাফিজুর রহমান,অফিসার ইনচার্জ,কলারোয়া থানা,সাতক্ষীরা।শ্রেষ্ঠ কর্মকর্তা(বিশেষ সম্মাননা)-মমিনুল ইসলাম পিপিএম,অফিসার ইনচার্জ,তালা থানা, সাতক্ষীরা। শ্রেষ্ঠ চৌকস অফিসার(ট্রাফিক বিভাগ)-সার্জেন্ট/এস.এম নাজমুল শিকদার,ট্রাফিক বিভাগ, সাতক্ষীরা। শ্রেষ্ঠ অফিসার জেলা গোয়েন্দা শাখা(ডিবি) মোঃমোহসিন তরফদার ,এসআই(নিঃ),জেলা গোয়েন্দা শাখা(ডিবি),সাতক্ষীরা।শ্রেষ্ঠ সেবা প্রদানকারী কর্মকর্তা(বিশেষ সম্মাননা মোঃহাসানুর রহমান,এসআই(নিঃ),সদর থানা,সাতক্ষীরা। শ্রেষ্ঠ চৌকস অফিসার ক্যাটাগরি এসআই(নিঃ) নুর ইসলাম,এসআই(নিঃ),কলারোয়া থানা,সাতক্ষীরা। শ্রেষ্ঠ চৌকস অফিসার(ডিএসবি)-তাপস কুমার দত্ত,এসআই (নিঃ),ডিএসবি,সাতক্ষীরা। শ্রেষ্ঠ চৌকস অফিসার ক্যাটাগরি এএসআই(নিঃ) আলমগীর হোসেন ,এএসআই (নিঃ),কলারোয়া থানা,সাতক্ষীরা।শ্রেষ্ঠ দফাদার-শের আলী গাজী,দফাদার,৯ নং খলিশখালী ইউনিয়ন,পাটকেলঘাটা,সাতক্ষীরা।
শ্রেষ্ঠ চৌকিদার-দিলিপ দাশ ,৭ নং চন্দনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড,কলারোয়া,সাতক্ষীরা।উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃআমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মোঃআমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল), মোঃ সাজ্জাদ হোসেন,সহকারী পুলিশ সুপার, (তালা সার্কেল),সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com