শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাড়িবহরে ইসরায়েলের হামলায় নিহত ৭০

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাড়িবহরে ইসরায়েলের হামলায় নিহত ৭০

নিউজ ডেস্কঃ হামাস যোদ্ধাদের নির্মূলে গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার ইসরায়েলি সেনাদের পদাতিক বাহিনী ও ট্যাংক গাজায় প্রবেশ করেছে। এদিন গাজা ছেড়ে পালানোর সময় বেসামরিকদের একটি গাড়িবহরে ইসরায়েলের বিমান হামলায় ৭০ জন নিহত হয়েছে।হামাস কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। তাঁরা সবাই ইসরায়েলের হামলার ভয়ে উত্তর গাজা ছেড়ে নিরাপদ জায়গায় পালাচ্ছিলেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইসরায়েল।এর আগে গাজার উত্তরাঞ্চল থেকে ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ ফিলিস্তিনিকে সরে যেতে বলে ইসরায়েল। এমনকি আকাশ থেকে ফেলা হচ্ছে লিফলেটও। এমন ঘোষণার পর শুক্রবার ঘর ছেড়ে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে যেতে দেখা যায় হাজারো ফিলিস্তিনিকে।উল্লেখ্য, ফিলিস্তিনের সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০।জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০। আহত হয়েছেন ৬ হাজার ৩৮৮ জন।জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ফিলিস্তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com