শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
যুক্তরাজ্যে ফিলিস্তিনি পতাকা ওড়ানো বেআইনি হতে পারে

যুক্তরাজ্যে ফিলিস্তিনি পতাকা ওড়ানো বেআইনি হতে পারে

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের রাস্তায় ফিলিস্তিনি পতাকা ওড়ানো ‘বৈধ না-ও হতে পারে’ বলে সতর্ক করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। যদি ‘সন্ত্রাসবাদের পক্ষে সমর্থন দেখানোর উদ্দেশ্যে’ ফিলিস্তিনের পতাকা ওড়ানো হয়, তাহলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।সম্প্রতি ইংল্যান্ড ও ওয়েলসের প্রধান কনস্টেবলদের কাছে পাঠানো চিঠিতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলে হামলা চালানো ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রতি কেউ যদি সমর্থন দেখানোর চেষ্টা করে, তাহলে যেন তাদের বিরুদ্ধে ‘আইনের পূর্ণ শক্তি’ প্রয়োগ করা হয়।সুয়েলা ব্রেভারম্যান বলেন, ইহুদি এলাকাগুলোকে নিশানা করা, ফিলিস্তিনপন্থি বা হামাসপন্থি প্রতীক প্রদর্শন এবং ইসরায়েল-বিরোধী স্লোগান দেওয়া- এগুলো বেআইনি কর্মকাণ্ড হিসেবে গণ্য হতে পারে।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিভিন্ন দেশে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করা হয়।সেটি স্মরণ করিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী তার দেশের পুলিশ সদস্যদের বলেছেন, হামাসের অন্তর্ভুক্ত বা সংগঠনটি সমর্থনের জন্য আমন্ত্রণ, জনসমক্ষে এমন পোশাক পরা, যাতে বোঝা যায় তারা হামাসের সদস্য বা সমর্থক, সংগঠনটির সঙ্গে যুক্ত পতাকা বা লোগোর ছবি প্রকাশ- সবই অপরাধমূলক কাজ হিসেবে বিবেচনা করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com