সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

আজ ঢাকায় আসছেন ফুটবল কিংবদন্তি রোনালদিনহো

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্কঃ কলকাতা সফর শেষে আজ ঢাকায় আসছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। কলকাতা থেকে দুপুরে ঢাকায় পৌঁছাবেন তিনি। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। এক দিনের সফর শেষ করে আজই ফিরে যাবেন।ক্রিয়েশন ওয়ার্ল্ডের ব্যবস্থাপনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে আসছেন রোনালদিনহো। এবারই প্রথম বারের মত ২০০২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের স্ট্রাইকার রোনালদিনহো পা রাখবেন বাংলাদেশের মাটিতে।  ক্রিয়েশন ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আপন খান জানিয়েছেন, রাতে হোটেল রেডিসনে একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন রোনালদিনহো।’ সেখানে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও প্রায় ১০০ অথিতি থাকবেন এবং রোনালদিনহোর সঙ্গে ডিনার করবেন। এর আগে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এক দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। কিন্তু তার দেখা পায়নি সাধারণ মানুষ। তবে এবার সেই ব্যবস্থা থাকছে। নির্ধারিত অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও আরো কিছু আনুষ্ঠানিকতা রাখা হয়েছে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এমিলিয়ানো মার্টিনেজ যখন এসেছিলেন তখন দেশের সংবাদমাধ্যম থেকেও দূরে রাখা হয়েছিল তাকে। কালোকাচে ঘেরা গাড়িতে আনা-নেওয়া করা হয়েছিল। সাধারণ দর্শকও রাস্তায় অপেক্ষা করে তাকে দেখার সুযোগ পায়নি। রোনালদিনহোকে এবার কাছে আনা হচ্ছে। দুই দিন আগে কলকাতায় এসেছেন তিনি। ব্যস্ত সময় কাটিয়ে ঢাকায় এসে আজ রাতেই দুবাই যাবেন এই ফুটবল তারকা।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com