শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমান গাঁজাসহ তিন চোরাকারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমান গাঁজাসহ তিন চোরাকারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া থেকে রিফাত আন নাবিল:  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চারমণ ভারতীয় গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে কসবা থানা পুলিশ সৈয়দবাদ বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় কাভার্ড ভ্যানটিকেও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো কসবা উপজেলার দেলী গ্রামের জিয়াউর রহমান জিয়া (৩৮) পৌর এলাকার আড়াইবাড়ী গ্রামের শফিকুল ইসলাম (২৯) ও ফুলতলী গ্রামের উজ্জল মিয়া ওরফে মহারাজ (৩৬)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে গাজার বড় একটি চালান পাচারের গোপন সংবাদে সৈয়দবাদ বাসষ্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ। এ সময় সৈয়দাবাদ বাসষ্ট্যান্ডে ভাই ভাই ট্রান্সপোর্টের (ঢাকা মেট্রো-ন ২০-৬১৫৩) বড় একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে ভ্যানটির চালক ও সাথে থাকা অপর দুজনের গতিবিধি দেখে সন্দেহ হয়। এসময় পুলিশ ভ্যানের ভিতর তল্লাশীর কথা বললে চালকসহ চোরাকারবারীরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের তিনজনকেই আটক করে। আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভ্যানের ভিতর ৯টি পাটের বস্তা ও ৩টি কালো বড় ট্রলি ব্যাগের ভিতরে রক্ষিত অবস্থায় ১শত ৬০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com