শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হামুনের প্রভাব কেটে যাওয়ায় বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু

হামুনের প্রভাব কেটে যাওয়ায় বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কেটে যাওয়ায় বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন নদীবন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।তিনি জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।এর আগে ঘূর্ণিঝড় হামুনের কারণে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com