শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ফের ৪৮ ঘণ্টার অবরোধে ঘোষণা বিএনপির

ফের ৪৮ ঘণ্টার অবরোধে ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের এক দফা দাবিতে কঠোর আন্দোলনে থাকা বিএনপি নতুন করে আরও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

 

মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচির ঘোষণা দেয় দলটি।

 

সোমবার (৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে বিএনপি। কিন্তু সমাবেশ শুরুর দেড় ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক পুলিশসহ বিএনপির অনেক নেতাকর্মী।

 

সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পল্টন ও শাজাহানপুর থানায় মামলা হয়। এসব মামলায় দলটির সিনিয়র নেতাসহ অনেক নেতাকর্মীকে আসামি করা হয়। ইতোমধ্যে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আলালসহ কয়েকজন শীর্ষ নেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

 

মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, দলের মহাসচিবসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে বিএনপি।

 

হরতাল শেষে এক দিনের বিরতি দিয়ে গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রথম দফায় ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়।

 

গত রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা (৫ ও ৬ নভেম্বর) পর্যন্ত সারাদেশে দ্বিতীয় দফার অবরোধ ডাকা হয়। ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ শেষ হবে মঙ্গলবার ভোরে।

 

দ্বিতীয় দফা অবরোধের মধ্যেই নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা করল ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com