শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত সালিশ বৈঠকের সিদ্ধান্ত মেনেও দেশীয় অস্ত্র দিয়ে হামলা,আহত-১ স্বামী পলাতক, স্ত্রীর দেহে ইয়াবা! মনোহরদীতে পুলিশের অভিযানে নারী আটক সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক যা বলেছিলেন খালেদা জিয়া ‘একজন শত্রুও যেন জীবিত না ফেরে’, ইরানি সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি ১২ কেজি এলপিজির দাম বাড়লো ৩৮৭ টাকা ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ ২ জন আটক, আদালতে প্রেরণ ছন্দময় ফুটবল উপহার দিয়ে দাপুটে জয় পেল ব্রাজিল
এমপি বকুলের নির্দেশনায় লালপুরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

এমপি বকুলের নির্দেশনায় লালপুরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে বিএনপির ডাকা পঞ্চম দফার অবরোধেও দূরপাল্লার যানবাহন চলছে না। তবে প্রাইভেট কার, মাইক্রোবাস ছাড়া সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহনের চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে।

অবরোধের সমর্থনে আজ বুধবার সকালে জেলা শহরের দত্তেরহাট ছাড়াও সেনবাগ, সোনাইমুড়ী, কবিরহাট ও চাটখিল উপজেলায় ঝটিকা বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে। একই সময় দত্তেরহাটে সড়কে পেট্রল ঢেলে আগুন দিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এ ছাড়া গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত পুলিশ জেলার কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

বিএনপির দলীয় সূত্র এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে আজ সকালে জেলা শহরের দত্তেরহাট এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের পূর্ব প্রান্তে গিয়ে শেষ হয়। তখন অবরোধকারীরা সড়কের ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। একই সময় জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের মাইজদী বাজার, নতুন বাসস্ট্যান্ড ও দত্তেরহাট এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে দূরপাল্লার যানবাহন ছাড়া বাকি প্রায় সব যানবাহনই চলছে। তবে চলছে না প্রাইভেট কার ও মাইক্রোবাস। গতকাল রাতে জেলার কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন (৪০) এবং জামায়াত কর্মী মো. মহসিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া কবিরহাট ও সদর উপজেলায় আরও তিন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, অবরোধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের আজ সকালে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com