শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বেনাপোলে একই দড়িতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

বেনাপোলে একই দড়িতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুর গ্রামে একটি ভাড়া বাসায় পোলট্রি ব্যবসায়ী এক দম্পতি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোরে তাদের ভাড়া নেওয়া বাসায় একই দড়িতে গলায় শাড়ি পেচানো অবস্থায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। আত্মহত্যা করা ইয়ামিন (২৮) ও তার স্ত্রী তনু (২৪) বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তাদের ৬ মাসের একটি সন্তান রয়েছে।

পুলিশ বলছে,  এই দম্পতি এক সপ্তাহ আগে বাহাদুরপুর গ্রামের জনৈক আব্দুর রহিম নামে এক ব্যক্তির বাসাটি ভাড়া নেন। তার আগে তারা যশোরে পুলেরহাটে বসবাস করতো। ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে।  দেনার জন্য সে নিজের বাড়ি জমি বিক্রি করে বেনাপোল বাহাদুর গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। এই দম্পতির ৬ মাসের একটি সন্তান রয়েছে। আজ ভোরে প্রতিবেশিরা  বাচ্চার কান্নার শব্দে ঘরের ভিতর জানালার ফাঁক দিয়ে  স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এর পর তারা আশেপাশের লোকজসহ থানা পুলিশকে খবর দিলে ময়না তদন্তের জন্য মরদেহ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে থানার বাহাদুরপুর বাজারের পাশ থেকে একটি ভাড়া বাসা থেকে স্বামীর-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  যশোর২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা অনুসন্ধান শুরু করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com