শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বগি লাইনচ্যুত : উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

বগি লাইনচ্যুত : উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে। খবর পেয়ে একটি টুল ভ্যান ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।

 

ট্রেনের লোকোমাস্টার (চালক) আবদুস সাফী বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতের বিষয়টি নজরে আসে। ঘটনাস্থলের লাইন গোলাই (অর্ধ চাঁদ আকৃতির) হওয়ায় এবং লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

পার্বতীপুর স্টেশনের মাষ্টার রেজাউল করিম বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হলে রেল চলাচল স্বাভাবিক হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com