শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
প্রেমে প্রতারিত হয়ে সুইসাইড নোট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রেমে প্রতারিত হয়ে সুইসাইড নোট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা

নীলফামারী ডিমলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিন বালাপাড়া ভাটিয়া পাড়া নামক গ্রামে প্রেমে প্রতারিত হয়ে সুইসাইড নোট লিখে কীটনাশক পানে আত্মহত্যা করেছে এক কলেজ পড়ুয়া ছাত্রী।

শনিবার সন্ধ্যায় আত্মহত্যার পূর্বে নিহত কলেজ ছাত্রী ফজলী আক্তার (১৭) সুইসাইড নোটে মা বাবাকে উদ্দেশ্য করে লিখে “মা বাবা আমাকে ক্ষমা করো, তোদের কে ছেড়ে চলে গেলাম আমার ভালোবাসার কারনে আমার ভালোবাসার ব্যক্তির নাম কামরুল হাসান লালন বাড়ি মুকুলের ডাঙ্গা ভাটিয়া পাড়া ইতি তোমাদের মেয়ে -ফজলী আক্তার রিয়া মনি”।


নিহত ফজলী ওই এলাকার ফজল ইসলামের মেয়ে ও পশ্চিম ছাতনাই মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্রী । পুলিশ লাশ উদ্ধার করে রবিবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে ।

তবে মেয়েটির সুইসাইড নোট ও মুঠোফোনের কল রেকর্ড সুত্রে জানা গেছে, একই ইউনিয়নের মুকুলের ডাঙ্গার বিবাহিত প্রতারক কামরুল হাসান লালন(৩০) নিজ বিয়ের কথা গোপন রেখে দীর্ঘদিন আগে ওই ছাত্রীটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে ছাত্রীটি ওই প্রতারকের স্ত্রী সন্তান রয়েছে জানতে পেরে সে আত্মহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল হক ভুইয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com