শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ঝিনাইদহে জেলা বিএনপি’র আনন্দ মিছিল

ঝিনাইদহে জেলা বিএনপি’র আনন্দ মিছিল

ঝিনাইদহে প্রধানমন্ত্রীর পদত্যাগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপি’র আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসময় জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, সরকারী-বেসরকারী অফিস, দোকান-পাট, বাড়ি ঘর ভাংচুরসহ সকল সহিংসতা বন্ধে সকলের প্রতি আহবান জানান। সেই সাথে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রাখার অনুরোধ জানান।
সমাবেশ শেষে স্থানীয় কন্ঠ শিল্পীরা বিভিন্ন দেশাত্ববোধক গান পরিবেশন করেন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com