শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মণিপুর আবারো গোলাগুলি, স্থানীয় ভাবে তৈরি অস্ত্র উদ্ধার

মণিপুর আবারো গোলাগুলি, স্থানীয় ভাবে তৈরি অস্ত্র উদ্ধার

ভারতের মণিপুরে নতুন করে হামলা ও গোলাগুলির ঘটনার খরব পাওয়া যাচ্ছে। রাজ্যটির জিরিবাম জেলায় এই হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

 

রাজ্যপুলিশ জানিয়েছে, হামলাকারীরা মণিপুরের জিরিবাম জেলার মংবুং মেইতেই গ্রামে নতুন করে আক্রমণ চালিয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হামলাকারীরা অত্যাধুনিক অস্ত্র দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং ওই এলাকার গ্রাম স্বেচ্ছাসেবকদের প্রতিশোধ নেওয়ার প্ররোচনা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং রাত ৮টার দিকে গুলিবর্ষণ বন্ধ হয়।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ইম্ফল পূর্ব জেলার চানুং এবং সি জুলেন গ্রামে তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনী স্থানীয়ভাবে তৈরি সিঙ্গেল ব্যারেল, এসএলআর ম্যাগাজিন এবং তাজা গোলাবারুদ জব্দ করেছে। তাবে কারো হতাহতের খবর তারা পাননি।

গ্রামবাসীদের উদ্ধৃতি দিয়ে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, গত কয়েকদিনে গ্রামবাসীরা মংবুং মেইতেই গ্রামের ওপরে একাধিক ড্রোন উড়তে দেখেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস

রাজ্যটিতে মেইতি সম্প্রদায় এবং কুকি উপজাতিদের মধ্যে চলমান উত্তেজনা গত কয়েক মাস ধরে বেড়েছে। গত ১৬ মাস ধরে চলা এই সংঘাতের কারণে ২২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com