শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আশুলিয়ায় স্টাফদের অবরুদ্ধ ও কারখানা ভাঙচুর

আশুলিয়ায় স্টাফদের অবরুদ্ধ ও কারখানা ভাঙচুর

সাভারের আশুলিয়ায় এক শ্রমিককে মারধরের প্রতিবাদ কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেছেন আল মুসলিম অ্যাপারেলসের শ্রমিকরা। এ সময় স্টাফদের অবরুদ্ধ ও জানালার গ্লাস ভাঙচুর করেন তারা।

রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ৯টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আল মুসলিম অ্যাপারেলসের শ্রমিক নাজমুল হোসেনকে মারধর করেন বহিরাগতরা। মারধরের প্রতিবাদ ও বিচারের দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। এর কিছুক্ষণ পরে স্টাফদের অবরুদ্ধ করে জানালার গ্লাস ভাঙচুর করেন তারা। পরে সাড়ে ৯টার দিকে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করলে চলে যান শ্রমিকরা। ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com