শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
*বানিজ্য উপদেষ্টা হত্যা মামলার আসামি

*বানিজ্য উপদেষ্টা হত্যা মামলার আসামি

ঢাকায় ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত মাগুরার শ্রীপুর উপজেলার সোহান শাহ হত্যা মামলার ৪৯নং আসামি শেখ বশির উদ্দিন ভূঁইয়াকে নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ওই আসামিকে চিনেনা মামলার বাদী সুফিয়া বেগম।
সন্তান হারানোর বেদনায় কাতর সুফিয়া বেগম কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, মামলায় যাদের নামই থাকুক, আমি ন্যায়বিচার চাই। চাই না আর কোন মায়ের কোল খালি হোক।

অন্তর্বর্তী সরকারের নতুন চার উপদেষ্টা নিয়োগের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন শপথ নিলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দায়েরকৃত ওই মামলাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

১৯ অক্টোবর সোহানের মা সুফিয়া বেগমের দায়েরকৃত ওই মামলাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ভূঁইয়াসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে দেখা যায়, ৪৮ নম্বর ক্রমিকে যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য পরিচয়ে শেখ আফিল উদ্দিন ভূঁইয়া এবং ৪৯নং ক্রমিকে শেখ বশির উদ্দিন ভূঁইয়াকে আসামি করা হয়েছে এবং উভয়ের পিতার নাম শেখ আকিজ উদ্দিন ভূঁইয়া উল্লেখ রয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত শিল্প উপদেষ্টা শেখ বশির উদ্দিনও যশোরের বিশিষ্ট শিল্পপতি শেখ আকিজ উদ্দিনের ছেলে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফিল উদ্দিনের ভাই বশির উদ্দিনকে বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন হত্যা মামলায় তার নাম থাকার বিষয়ে কিছু জানা নেই বলে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন।

এ বিষয়ে মাগুরার সোহান শাহ হত্যা মামলার বাদী মোছা. সুফিয়া বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার একটি মাত্র ছেলে ছিল। তাকে খুন করা হয়েছে। কে মেরেছে আমার জানা নেই কিন্তু আমি বিচার চাই।

মামলায় উল্লেখিত আসামিদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে সুফিয়া বেগম বলেন, সন্তান হারিয়ে আমি পাগল প্রায় অবস্থায় মোবাইল করে আমাকে ঢাকায় আদালতে যেতে বললে আমি ও আমার স্বামী গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার পর স্বাক্ষর করেছি; কিন্তু ওই মামলায় কারা আসামি, কাদের নাম লেখা আছে সেটি জানা নেই। তবে মামলা যারাই করুক, আমি স্বাক্ষর করেছি। সেখানে যাদের নামই থাকুক, আমি ন্যায়বিচার চাই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com