শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
খালেদা জিয়ার মুক্তির আগে কোনো আলোচনা নয় -মির্জা ফখরুল

খালেদা জিয়ার মুক্তির আগে কোনো আলোচনা নয় -মির্জা ফখরুল

ফাইল ছবি

ভিশন বাংলা ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তি হচ্ছে আমাদের প্রথম দাবি, এক নম্বর শর্ত। তারপর অন্য কিছু আলোচনা হবে। তার আগে অন্য কিছু নিয়ে আলোচনা করতে চাই না।

আজ শুক্রবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, এই নির্বাচন কমিশন এবং এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তারপরও আমরা গণতন্ত্রিক অধিকার প্রয়োগের ন্যূনতম সুযোগ হিসেবে স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি। জাতীয় নির্বাচনের ব্যাপারে আপাতত কোনো আলোচনা নেই। আমাদের মূল এজেন্ডা খালেদা জিয়াকে মুক্ত করা।

বাংলাদেশের বর্তমান রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, আজকে বাংলাদেশে বন্দুকের নল থেকে ক্ষমতার উৎস আসছে। যাদের হাতে বন্দুক তাদের হাতেই ক্ষমতা। বন্দুক কাদের হাতে? বন্দুক তাদের হাতে যারা রাষ্ট্রক্ষমতায় আছে। আমরা নিরস্ত্র অসহায় নাগরিক। এই বিষয়টি আজ বুঝতে হবে। মানুষকে জাগতে হবে।

দুর্নীতি দমন কমিশন কার্যকর ভূমিকা রাখতে পারছে না দাবি করে তিনি বলেন, দুদকের একটি ভুয়া মামলায় সাজানো মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে দেওয়া হয়েছে। বিএনপি নেতাদের নামে অর্থ লেনেদেনের মিথ্যা তদন্তে নেমেছে। অথচ হাজার হাজার কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে তারা কিছু করতে পারছে না।

এই আলোচনা সভায় সভাপত্বি করেন জাগপার সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com