শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে প্রাণ গেল ১৯ জনের

নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে প্রাণ গেল ১৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিয়ের যাত্রীদের বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৯ জন নারী ও শিশু নিহত হয়েছেন। জামফারা রাজ্যের ফাস গ্রামে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নাইজেরিয়ার ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (NURTW) এর কর্মকর্তা আবু বকর মুহাম্মদ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, বাসটি একটি সেতুর ওপর থামানো ছিল, যা আংশিকভাবে ধসে পড়েছিল। হঠাৎ করেই বাসটি পেছনের দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, চালক ব্রেক টানতে ভুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

বাসটি নববধূ ও তার স্বজনদের নিয়ে বরের বাড়ির দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা নারী ও শিশুদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। বাসটি কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিল।

নাইজেরিয়ায় দুর্বল সড়ক অবকাঠামো ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে ৯,৫৭০টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়, যার মধ্যে ৫,৪২১ জন নিহত হয়েছেন।

এটি নাইজেরিয়ায় বিয়ের অনুষ্ঠানে ঘটে যাওয়া দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা। এর আগে ২০২৩ সালের জুনে কওয়ারা রাজ্যে একটি নৌকা ডুবে ১০০ জনেরও বেশি বিয়ের অতিথি নিহত হয়েছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com