শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রাকসু হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয় সিংড়ার সোয়াইব হোসেনের

রাকসু হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয় সিংড়ার সোয়াইব হোসেনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন নাটোরের সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের মেধাবী শিক্ষার্থী সোয়াইব হোসেন। নির্বাচনে তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।

বৃহস্পতিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে সম্পন্ন এ নির্বাচনকে ঘিরে হলে ছিল উৎসবের আমেজ। ফলাফল ঘোষণার পর সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোয়াইব হোসেনকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

নির্বাচনে জয়লাভের পর প্রতিক্রিয়ায় সোয়াইব হোসেন বলেন,সহপাঠীদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সবার সহযোগিতায় শহীদ শামসুজ্জোহা হলকে একটি আদর্শিক ও শিক্ষাবান্ধব হলে রূপ দিতে চাই।

নির্বাচিত জিএস হিসেবে দায়িত্ব গ্রহণের পর হলের শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও সংগঠনের শিক্ষার্থীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com