সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

জাকেরের ‘চুইংগাম ইস্যু’তে মন্তব্য করলেন আসিফ আকবর

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সম্প্রতি রান খরায় পুড়ছে জাকের আলীর ব্যাট। যার ফলে দর্শকদের ট্রলের শিকার হচ্ছেন এই তরুণ ক্রিকেটার। মাঠে ব্যাটিং কিংবা উইকেটকিপিংয়ের সময় অনবরত চুইংগাম চিবাতে থাকেন তিনি। আর এটাকেই ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করছে সমালোচকরা।

বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন নামকরা সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। বিষয়টিকে ইতিবাচকভাবেই নিচ্ছেন আসিফ। এটা ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করেন তিনি।
তিনি বলেন, একটা চুইংগাম নিয়ে পুরো দেশ ব্যস্ত। একটা রানআউট নিয়ে পুরো দেশ ব্যস্ত। এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। এটাও দরকার আছে।

ওয়েস্ট ইন্ডিজের কাছে তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এতে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এই ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি জাকের। মাত্র ৫ রান করে আউট হন তিনি।

এর আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে ১৭ রান। এ জন্য ১৮ বল খেলেন জাকের। সব মিলিয়ে সময়টা কথা বলছে না এই ক্রিকেটারের হয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটার প্রভাব ভালোভাবেই টের পাচ্ছেন জাকের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com