বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী উৎসবের আমেজে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া

শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া

আসন্ন শিলমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে রয়েছেন এক তরুণ প্রবাসী নেতা। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকায় প্রবাস জীবন পার করছেন।

রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই তরুণ নেতা দক্ষিণ আফ্রিকায় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার পর থেকেই তিনি সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

জানা যায়, ২০১৮ সালে একটি রাজনৈতিক মামলার প্রেক্ষিতে বিষয়টি সে সময় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্বৈরাচার পতনের পূর্ব থেকেই তিনি অনলাইন এক্টিভিটিসহ নিজ দলের স্বার্থে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। প্রবাসে অবস্থান করলেও নিয়মিত রাজনৈতিক যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে যুক্ত থেকে মানবিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন।
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থাকার এই প্রয়াস তাকে স্থানীয় ভোটারদের মাঝে আলোচনায় এনেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্ব, প্রবাসী অভিজ্ঞতা এবং সংগঠনিক সম্পৃক্ততা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com