শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বরিশাল এয়ারপোর্ট থানা প্রেস ক্লাবের নুরুজ্জামান সভাপতি ও এম. লোকমান সাধারণ সম্পাদক

বরিশাল এয়ারপোর্ট থানা প্রেস ক্লাবের নুরুজ্জামান সভাপতি ও এম. লোকমান সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: বরিশালের অন্যতম সাংবাদিক বান্ধব সংগঠন এয়ারপোর্ট থানা প্রেস ক্লাবের (২০১৮-২০১৯) দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল (১৬ এপ্রিল) সংগঠনের ২৫ সদস্যদের উপস্থিতিতে এক বিশেষ সভায় সবার সর্বসম্মতিক্রমে মো. নুরুজ্জামানকে (দৈনিক বরিশাল কাগজ) সভাপতি ও এম. লোকমান হোসাঈনকে (দৈনিক আজকের সময়ের বার্তা) সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতি মো. কামরুল আলম মামুন (দৈনিক ঘোষণা), সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল খাঁন (দৈনিক ভোরের অঙ্গীকার), সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন ফুয়াদ (দৈনিক আজকের সময়ের বার্তা), অর্থ ও প্রচার বিষয়ক সম্পাদক মো.পারভেজ সরদার (দৈনিক কলমের কণ্ঠ), কার্যনিবার্হী সদস্য মো. একরামুল কবির (দৈনিক বরিশাল কাগজ), মো.ইমরান হোসেন (দৈনিক ভোরের অঙ্গীকার) ও মো. মনিরুজ্জামন খাঁন (দৈনিক বরিশাল প্রতিদিন) নির্বাচিত হন। সভা শেষে সবাইকে শুভেচ্ছা জানান সংগঠনের নতুন নেতৃবৃন্দ। নেতারা এয়ারপোর্ট থানা প্রেস ক্লাব নতুন উদ্যমে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com