বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত নরসিংদী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস অডিট ম্যানেজে বসরতউল্লাহর ‘ভারী খাম’: চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির বিস্ফোরণ বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ : স্বামী পলাতক জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: তথ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তেলের জন্য হাহাকার: নরসিংদীতে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ
স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত নরসিংদী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত নরসিংদী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে নরসিংদীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৩টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বীর ও নরসিংদী-১ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খাইরুল কবির খোকন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।


সভাটি সঞ্চালনা করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মনজুর এলাহী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুরা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুল বকুলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় স্বাধীনতার চেতনা ধারণের গুরুত্ব তুলে ধরেন। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি দেশাত্মবোধক পরিবেশে সম্পন্ন হয় এবং এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com